জাতীয়
১২০ দিন আগে
চুয়াডাঙ্গায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
person
ডেস্ক
schedule
25 মে 2026, 10:58 অপরাহ্ন
visibility
১০৭ বার পড়া হয়েছে
menu_book
১ মিনিটে পড়া যায়
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) এক যুবককে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা, মেয়ের বাড়ি রামনগর থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার তরিকুল তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেয়। পরে মেন্দের মাঠ এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দামুড়হুদা মডেল থানায় এ বিষয়ে মামলা হয়েছে।