আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ফারুক হোসেন অভি
আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ফারুক হোসেন অভি
**নোয়াখালী সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফারুক হোসেন অভি।** ইউনিয়নের মানুষের সেবা, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ফারুক হোসেন অভি বলেন, **“আন্ডারচর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা ও সমস্যা নিয়ে কাজ করতে চাই। জনগণের সেবা ও এলাকার উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”**
তিনি আরও বলেন, ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিকসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা রয়েছে তার।
এদিকে ফারুক হোসেন অভির প্রার্থী হওয়ার খবরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে তিনি জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
**প্রতিবেদন: RTD News24**