ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right গরম আরো বাড়তে পারে!
জাতীয় ১১৩ দিন আগে

গরম আরো বাড়তে পারে!

person
আরটিডি নিউজ ডেস্ক
schedule 01 জুন 2026, 2:05 অপরাহ্ন
visibility ২০৬ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
গরম আরো বাড়তে পারে!
ছবি: আরটিডি নিউজ ডেস্ক

সারা দেশে দিন ও রাতে গরম একটু বাড়তে পারে। এ ছাড়া কোথাও কোথাও বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরও জানানো হয়, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সিলেটে।

share শেয়ার করুন

Facebook X / Twitter